ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, প্রাণ গেল অন্তত ৪০ জনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, প্রাণ গেল অন্তত ৪০ জনের ছবির ক্যাপশন: পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, প্রাণ গেল অন্তত ৪০ জনের
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্ত এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত আটজন। যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা পেরিয়ে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে জেলা প্রশাসন ও জরুরি সেবা কর্মীরা। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে পেশাওয়ারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। এতে প্রথমে ৩৬ জন যাত্রী ছিলেন। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে গেলে সেখানকার কয়েকজন যাত্রীও এই বাসে ওঠেন।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।